কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ এ ০১:২৬ PM

মাননীয় মন্ত্রীর বাংলাদেশ রেলওয়ের CRB এর আওতাধীন বিভিন্ন স্থাপনা ও জায়গা পরিদর্শন

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৯-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ১৯-০৭-২০২৬

আজ ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের CRB এর আওতাধীন বিভিন্ন স্থাপনা ও জায়গা পরিদর্শন করেন৷ পরিদর্শন শেষে মহাব্যবস্থাপক পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে পূর্বাঞ্চলের সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রেলের সেবার মান উন্নয়নের লক্ষ্যে সকলকে দক্ষ, কর্মঠ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, রেলের সেবার মান নিয়ে জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, তা পরিবর্তন করতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি রেলের ব্যয়ের তুলনায় আয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও রেলের সম্পত্তি যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় শেষে তিনি সকলের সঙ্গে আলোচনা করে সন্তোষ প্রকাশ করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন